চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চাঞ্চল্যকর গৃহবধু  পিংকি দাশ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মাতৃহারা ২ অবুঝ শিশুর কান্না

নজিব চৌধুরী ::    |    ০৪:৩০ পিএম, ২০২২-০৭-০৬

চাঞ্চল্যকর গৃহবধু  পিংকি দাশ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শ্বশুর বাড়ীতে অমানবিক  নিষ্ঠুর নির্যাতনে নিহত পিংকি দাশের বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন  করেছে  তার পরিবার ও পটিয়া নাগরিক কমিটি।

বুধবার (০৬ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা স্বামী অলক দাশ ও তার ভগ্নিপতি শিমুল দাস এবং বোন মুন্নি দাশ কর্তৃক নির্মমভাবে গত ২৫ জুন ২০২২ ইং হত্যার স্বীকার হয়ে নিহত হন।

মানববন্ধন চলাকালে ব্যানারে মায়ের ছবি দেখে নিহত পিংকি দাশের অবুঝ শিশু অপসরা (৭) ও অরজুন (৬) কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের কান্নায় আকাশ, বাতাস ভারী হয়ে উঠে। এই হৃদয় বিদারক কান্নায় মানববন্ধনে অংশ নেয়া সকলের চোখে পানি যেন চলচল করছে। মানববন্ধনে  পিংকি দাশের ভাই দিপংকর বিশ্বাস বলেন, আমার বোনকে বিয়ের পর বিভিন্নভাবে নির্যাতন করত স্বামী অলক দাশ ,তাঁর বোন মুন্নি দাশ ও ভগ্নিপতি শিমুল বিশ্বাস।বোনের সুখের জন্য বিভিন্ন সময় নগদ অর্থ দিয়েও অলককে সহযোগিতা করেছি। আমাদের  টাকা দিয়ে ভগ্নিপতি অলক দাশকে বিদেশে পাঠিয়েছি। 

তিনি আরও বলেন, অলক দাশ ভারতের বারশতে " রুমকী দে" নামক এক নারীর সাথে পরকীয়ার সর্ম্পক গড়ে তুলে ।  অলকের বোন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে  নিয়ে নির্যাতন করত আমার বোনেক । প্রায় দেড় মাস আগে ননদ মুন্নি দাশের পরোচনায় স্থানীয় চার নম্বর ওয়ার্ডের মেম্বার সন্তোষ দত্ত পিংকিকে ধর্ষণের চেষ্টা করেছিল বলে । এ ঘটনায় সাতকানিয়া থানায় মেম্বারের বিরুদ্ধে একটি মামলাও করা হয়। এর পর থেকে পিংকিকে অপবাদ দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত।

মানববন্ধন কর্মসূচীতে বক্তরা পিংকি দাশ হত্যার সুষ্ঠ বিচারের জোর দাবি জানান । মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাদু রতন বিশ্বাস, শুভ্রত কানুনগো, লোকমান হোসেন বাপ্পা, ভাই  দিপংকর বিশ্বাস, দুলাল বিশ্বাস, মানুশুকলা দাশ, চন্দন শুকলা দাশ, সপ্না বিশ্বাস, শান্তা বিশ্বাস, গৌরি বিশ্বাস, মিরা বিশ্বাস, টুনু চক্রবর্তী, লিপি চক্রবর্তী, জুয়েল দত্ত প্রমুখ । 


 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর